• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
সাতক্ষীরায় মা ও মেয়েকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড সাতক্ষীরায় বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবি আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে পিছপা হবে না পুলিশ: আইজিপি হুতিদের ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে সৌদি জোটের অভিযান এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই বল্লী ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দিদারুল আলম আইনজীবী সমিতির নির্বাচনে ৬১৪ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সৌদি আরবে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করল বিমান

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক / ১২ বার দেখেছে
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১৬:৪৭  |  আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ১৬:৪৭

সাতক্ষীরায় তালার স্বাস্থ্যকর্মকর্তা ডা: মিজানুর রহমান ও এনায়েত উল্লাহ আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মাকের্ট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন,সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন, ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্র্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক মহিদার রহমান, আসাদুজ্জামান সরদার, আবু সাঈদসহ অন্যরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাতক্ষীরা প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন।

বক্তারা বলেন, তালার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সকল সাংবাদিকদের ‘জাহান্নামী’ বলে যে ধৃষ্টতা দেখিয়েছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকরা সমাজের আয়না ও জাতির বিবেক। তারা সর্বদা নির্যাতিত ও নিষ্পেষিত মানুষের পক্ষে সাহসিকতার সাথে কাজ করেন। তাদের বিরুদ্ধে এমন ঢালাও ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। চিকিৎসাসেবার চিত্র তুলে ধরে বক্তারা আরও বলেন, অথচ আজ চিকিৎসকদের একটি বড় অংশ চিকিৎসাসেবার নামে অবাধ ব্যবসা ও মানুষের জীবন নিয়ে খেলা করছেন। যার ফলে দেশের স্বাস্থ্য খাত আজ সবচেয়ে অবহেলিত ও দুর্নীতিগ্রস্ত খাতে পরিণত হয়েছে।”

একইসাথে আয়াতুল্লাহ আব্বাসীর বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা।

এছাড়া, সম্প্রতি নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক নিহতের নির্মম ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর