• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>

নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত বাতিল: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ১৬ বার দেখেছে
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ২৩:১২  |  আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ২৩:১২

নিদাল মালিক হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের পরিকল্পনাটি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জনকে হত্যার দায়ে হাসান দোষী সাব্যস্ত হয়েছিলেন। তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের এই পরিকল্পনাটির কথা সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছিলেন। ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটি হবে প্রথম সামরিক মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা এবং মার্কিন ইতিহাসে এটিই হতো প্রথম ঘটনা, যা সবার জন্য উন্মুক্তভাবে সম্প্রচার করা হতো। এরপরই বিষয়টি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল।

এমনকি ইরান ও আফগানিস্তানের মতো স্বৈরাচারী শাসনব্যবস্থার সঙ্গেও যুক্তরাষ্ট্রের তুলনা টানা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের অনেক আইনপ্রণেতা এই ঘোষণার নিন্দা জানিয়েছেন এবং হেগসেথকে বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন, এমন একটি মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করা হলে তা বিশ্ববাসীর জন্য একটি বড় সতর্কবার্তা হতে পারত—যেখানে দেখা যেত, আমেরিকা কীভাবে সন্ত্রাসীদের এবং হাসানের মতো ‘নীচ মানুষদের’ মোকাবিলা করে। অনেক ভালো ও সদিচ্ছাসম্পন্ন মানুষই হয়তো চাইবেন না যে, সরাসরি সম্প্রচার বা অন্য কোনো দৃশ্যমাধ্যমের সাহায্যে তারা তার মৃত্যু দেখুক।

তিনি বলেন, “নির্ধারিত সময় অনুযায়ী ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তবে এই ঘটনাটি সরাসরি সম্প্রচার করা হবে না। তবে ভুক্তভোগীদের নিকটাত্মীয়রা চাইলে সশরীরে উপস্থিত থেকে এই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার প্রক্রিয়াটি দেখতে পারবেন।”

 

 

 

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর