• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

পানির ড্রাম চুরির প্রতিবাদ করায় দুই শিক্ষককে লোহার রড দিয়ে মারধর

রিপোর্টার -নজর ডট কম
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১০

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যালয়ের সুপেয় পানি সংরক্ষণের ড্রাম চুরির প্রতিবাদ করায় দুই শিক্ষককে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এতে ৬০ নম্বর পরাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ ও সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। আহত দুই শিক্ষক বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সাতক্ষীরার ১৪ সেপ্টেম্বরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, বিদ্যালয়ের সুপেয় পানি সংরক্ষণের ড্রাম চুরির প্রতিবাদ করায় প্রধান শিক্ষক আবু হানিফ ও সহকারী শিক্ষক সিরাজুল ইসলামকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক শ্যামনগর থানায় একটি এজাহার দাখিল করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত চিঠিতে দুই শিক্ষককে মারাত্মক জখম করার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানানো হয়েছে।চিঠির অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা  অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগীয় উপপরিচালক, সাতক্ষীরার পুলিশ সুপার ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর