• আজ- লোড হচ্ছে...

ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় বিশেষ অভিযান

নজর ডট কম ডেস্ক / ১ বার ভিজিট
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সম্প্রতি ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব রোধে সচেতনতা বাড়াতে সাতক্ষীরার কলারোয়ায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় আলারা হাইস্কুল ফুটবল মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. সিরাজুস সালেহীন নিজে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নেন। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, মাস্টার মো. মনিরুজ্জামান এবং স্কাউট সদস্যরা। অভিযানে অংশগ্রহণকারীরা ফুটবল মাঠ ও আশপাশের এলাকার ঝোপঝাড় এবং জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর