• আজ- লোড হচ্ছে...

বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

নজর ডট কম ডেস্ক / ০ বার ভিজিট
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৭ হাজার টাকা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা এবং সুলতানপুর বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ডওঘঈঊজঊঢ কাশি সিরাপ, জিরা, মোবাইল ফোন, মোবাইল যন্ত্রাংশ এবং বিপুল পরিমাণ ঔষধ। বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির একটি দল সাতক্ষীরা সদর থানার ফলমোড় থেকে ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন জব্দ করে। তলুইগাছা বিওপি কামার বাড়ি এলাকা থেকে ৩ হাজার ৬০০ টাকার এবং কালিয়ানী বিওপি ছয়ঘরিয়া এলাকা থেকে ৭ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় ‘উইনসেরেক্স’ কাশির সিরাপ আটক করে। অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি দল কলারোয়া থানার কেড়াগাছি ও গেড়াখালি এলাকা থেকে ৭৬ হাজার ২০০ টাকা মূল্যের কাশির সিরাপ, ঔষধ ও জিরা জব্দ করে। এছাড়া সুলতানপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল কলারোয়ার তালসারি এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করতে সক্ষম হয়। ৩৩ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব সুরক্ষা ও স্থানীয় শিল্পের বিকাশে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন জনগণ। একই সাথে তারা সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর