জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন। এর আগে গত রোববার দুপুরে রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সাক্ষাৎকালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সার্বিক চিত্র রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। দায়িত্বগ্রহণের পর গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে যেসব পরিবর্তন আনার চেষ্টা চলছে, সেসব বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের বিষয়েও আলোচনা হয়।