• আজ- লোড হচ্ছে...

এবার ত্রিদেশীয় সিরিজেও নাহিদকে পাচ্ছেনা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ০ বার ভিজিট
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জিম্বাবুয়ে সিরিজ চলাকালে পায়ের ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। সেই চোটে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন টাইগার এই সেনসেশন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজে খেলা হয়নি এই পেসারের। যদিও অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ডাক্তার দেখাতে, বর্তমানে দেশেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। মাস দেড়েক পর কদিন আগে থেকে বল হাতে অনুশীলন শুরু করেছেন নাহিদ। লম্বা ইনজুরি কাটিয়ে ছোট রান-আপে বল করছেন। মূলত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় এখনই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। বুঝেশুনেই তাকে নিয়ে এগোচ্ছে বিসিবি। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে থাকছেন না নাহিদ রানা এটা আগেই জানা গিয়েছিল। টেস্টের পর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়াবে। সেই সিরিজেও নাহিদকে বিশ্রামে রাখা হবে বলে আভাস পাওয়া গেছে। আপাতত দেশেই থাকবেন এই গতিতারকা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন নাহিদ। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের একটিতে খেলবেন তিনি। কেননা দক্ষিণ আফ্রিকা সিরিজে নাহিদকে ফুল ফিট হিসেবে দলে চায় বিসিবি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর