• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

আন্তর্জাতিক ডেস্ক || -নজর ডট কম
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১৯:১৯

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে।

পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে ১৮ নভেম্বরের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘আকভান’। তবে ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন উপকূলের দিকে অগ্রসর হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো পূর্বাভাস দেয়নি আইএমডি।

আইএমডির তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

এরপর নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে পারে। অনুকূল আবহাওয়া পরিস্থিতি বজায় থাকলে আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে অবস্থানকালে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হতে পারে। আগামী ১৮ নভেম্বরের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির চূড়ান্ত গতিপথ, স্থলভাগে আঘাত হানার সম্ভাব্য স্থান কিংবা সম্ভাব্য প্রভাব সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি আইএমডি।

আবহাওয়া ব্যবস্থাটির গতিপ্রকৃতি ও শক্তির পরিবর্তনের ওপর নির্ভর করবে পরবর্তী পরিস্থিতি। তাই ঘূর্ণিঝড়টির গতিপথ ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে নিশ্চিত হতে পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর