• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

কলকাতা বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমান হাইজ্যাক আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক || -নজর ডট কম
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১৪:০২

মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে উড়োজাহাজ হাইজ্যাকের হুমকির জেরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে ঘটনাটি ঘটে।

বুধবার সকালে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ এয়ারবাস ৩২০ নিও বিমানের পাইলটের কাছ থেকে সতর্কবার্তা পায় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। বার্তা পাওয়া মাত্রই তৎপর হয়ে বিমানটিকে রানওয়ে থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় আইসোলেশন বে-তে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান সিআইএসএফ-সহ বিমানবন্দর নিরাপত্তার শীর্ষ কর্মকর্তারা।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা ২০ মিনিটে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ এয়ারবাস ৩২০ নিও বিমানের। কিন্তু উড্ডয়নের ঠিক আগমুহূর্তে হুমকিমূলক বার্তা পাওয়া যায় যে, বিমানটি হাইজ্যাক করা হবে। বিষয়টি নজরে আসতেই বিমানকর্মীরা পাইলটকে বিষয়টি জানান।

পরিস্থিতি বুঝে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পাইলট এটিসি-তে জরুরি হাইজ্যাক বার্তা পাঠান। বার্তা পেয়েই বিমানবন্দরে জারি করা হয় বিশেষ সতর্কতা। বিমানটিকে সরাসরি রানওয়ে থেকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়, যাতে অন্য কোনো বিমানের নিরাপত্তা বিঘ্নিত না হয়। নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত বিমানে পৌঁছে সব প্রটোকল মেনে তল্লাশি অভিযান শুরু করেন। বিমানে থাকা সব যাত্রী ও তাদের ব্যাগেজের পুঙ্খানুপুঙ্খ স্ক্যানিং এবং সিকিউরিটি চেকিংয়ের কাজ চলছে।

সব পরীক্ষা ও ছাড়পত্র না মেলা পর্যন্ত বিমানটিকে ওড়ার অনুমতি দেওয়া হবে না বলে জানা গেছে। উড্ডয়নের মুখে এমন চাঞ্চল্যকর ঘটনায় বিমানের যাত্রীদের মধ্যেও তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর