• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার দোষী

আন্তর্জাতিক ডেস্ক || -নজর ডট কম
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১৯:০০

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার এ ঐতিহাসিক রায় দেন আদালত।

নেদারল্যান্ডসের হেগ শহরের পিস প্যালেসে বৃহস্পতিবার আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়ার নেতৃত্বে এ রায় ঘোষণা করা হয়।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া সাত বছর আগে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের এ রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় ১১ লাখ রোহিঙ্গার দীর্ঘদিনের বিচার ও ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশায় নতুন মাত্রা যোগ করেছে রায়টি।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, গণহত্যা সনদ লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। এ অপরাধের পক্ষে উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে আদালত মিয়ানমারকে দায়ী সাব্যস্ত করে।

১৫ বিচারকের মধ্যে আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়াসহ নয়জন রায়ের পক্ষে মত দেন। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জুলিয়া সেবুতিনদেসহ ছয়জন ভিন্নমত পোষণ করেন।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর ব্যাপক সহিংসতা চালানো হয়। বিভিন্ন মানবাধিকার সংস্থার বিবরণ অনুযায়ী, ওই অভিযানে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শিবিরে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বসবাস করছেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত এসব অপরাধের বিচার নিশ্চিত করতে ২০১৯ সালে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। দেশটির বিরুদ্ধে গণহত্যা সনদে স্বাক্ষরকারী রাষ্ট্র হিসেবে নিজস্ব আইনি বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগ আনে গাম্বিয়া।

নাৎসি হলোকাস্টের পর আন্তর্জাতিক আদালতগুলোতে গণহত্যার অপরাধ প্রমাণিত হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এ ধরনের অপরাধের দায়ে রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে আইসিজের এ রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্যও রায়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘ নয় বছর ধরে নিজ দেশ থেকে বাস্তুচ্যুত হয়ে শরণার্থী জীবন কাটানো এই জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের প্রত্যাশা নতুন করে আলোচনায় এসেছে। তবে আদালতের এ রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি করা এখন বড় চ্যালেঞ্জ।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর