• আজ- লোড হচ্ছে...

তালার মহিলা কলেজ শ্রেষ্ঠ ফলাফল অর্জন করায় বর্ণাঢ্য শোভাযাত্রা

নিউজ ডেস্ক / ৭১ বার দেখেছে
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ২০:২৫  |  আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০

সাতক্ষীরার তালা উপজেলার শিক্ষাঙ্গনে গৌরব ও আনন্দের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে তালা মহিলা ডিগ্রি কলেজ। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করে কলেজটি উপজেলার মধ্যে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে। এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের গড় পাসের হার যেখানে ৪৪ দশমিক ১২ শতাংশ, সেখানে তালা মহিলা ডিগ্রি কলেজের পাসের হার ৫৮ দশমিক ১৮ শতাংশ। এ বছর কলেজটি থেকে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলাফলের এ ধারাবাহিক সাফল্য কলেজটির শিক্ষা কার্যক্রম, সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার উজ্জ্বল প্রতিফলন।

এ ছাড়া ২০২৬ সালে কলেজ পর্যায়ে সাতক্ষীরা জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে কলেজটি। দীর্ঘদিন ধরে সুনাম, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার পরিবেশ বজায় রেখে প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।

কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলামের দক্ষ নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা, আন্তরিকতা ও সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি সাফল্যের পথে এগিয়ে চলেছে। তাঁর কর্মনিষ্ঠা, শিক্ষার প্রতি গভীর অনুরাগ এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়মূলক ভূমিকা কলেজের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাঁর নেতৃত্বে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান এবং ভালো ফলাফল অর্জনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে প্রতিষ্ঠানটি দিন দিন আরও সুনাম ও পরিচিতি লাভ করছে।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ফলাফল অর্জনের আনন্দ উদ্‌যাপন উপলক্ষে সোমবার (২ নভেম্বর) কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি কলেজের ভিতরে প্রদক্ষিণ করে। আনন্দঘন এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক কামরুল ইসলাম, কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারসহ কলেজের সাবেক অধ্যক্ষগণ ও শিক্ষক-শিক্ষার্থীগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তালা মহিলা ডিগ্রি কলেজের এ সাফল্য শুধু প্রতিষ্ঠানের নয়, বরং সমগ্র তালা উপজেলাবাসীর গর্ব ও আনন্দের বিষয়। অধ্যক্ষের দক্ষ পরিচালনা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের সমন্বিত ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তাঁরা আগামী দিনেও এ সাফল্যের ধারা অব্যাহত রেখে কলেজটিকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, তালা মহিলা ডিগ্রি কলেজের এ অর্জন এলাকার নারী শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টি এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর