• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই বল্লী ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দিদারুল আলম আইনজীবী সমিতির নির্বাচনে ৬১৪ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সৌদি আরবে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করল বিমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তর নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ‘শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি, নতুন দায়িত্বে সালাহ উদ্দিন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ৩১ বার দেখেছে
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১৭:১১  |  আপডেট: ৯ অক্টোবর ২০২৬, ১৭:১১

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির আর্থিক সহায়তা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. মইনুল ইসলাম মইন। জেলা তথ্য অফিসের কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ. বি. এম. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাতক্ষীরার যাচাই-বাছাই কমিটির সদস্য সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, নাগরিক নেতা আবুল কালাম বাবলা, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং সিনিয়র সাংবাদিক আব্দুল বারী।
বক্তারা বলেন, সরকার সাংবাদিকদের কল্যাণে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির অগ্রগতিতে ভূমিকা রাখছেন। সাংবাদিকরা সমাজের আয়না ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশ ও জাতির কল্যাণে তাদের এই বস্তুনিষ্ঠ লেখনী অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে চিকিৎসাসহায়তা ও আর্থিক অসচ্ছলতা বিবেচনায় মোট ১৭ জন সাংবাদিকের হাতে ৭ লাখ ৯০ হাজার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর