• আজ- লোড হচ্ছে...

কালিগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল দুজনেরই

নজর.কম ডেস্ক / ৬ বার ভিজিট
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পল্লীতে পুকুরের পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই জনের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে ঘটনাটি ঘটে। একই সাথে দুই জনের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। নিহত দুই শিশু হলো, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)। স্থানীয়রা জানান, ইকবাল সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা সবাই নামাজ আদায় করতে গেলে ওই সময় ভাগ্নে ইকবাল ও মামা আব্দুল্লাহ বাড়ির পাশের জনৈক আবুবক্কর শেখের পুকুর পাড়ে খেলা করছিল। ধারণা করা হচ্ছে অসাবধান বশত: প্রথমে একজন পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদেরকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন এবং তাদের উদ্ধার করেন। এদিকে একই সাথে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তানহারা দুই পরিবারে আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর