• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ‘শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি, নতুন দায়িত্বে সালাহ উদ্দিন আজ শুরু ১০ বিশ্ববিদ্যালয়ের ট্রফি জয়ের লড়াই রপ্তানি বাড়লেও স্বস্তি নেই, পোশাক খাতে বাড়ছে অনিশ্চয়তা ঐতিহাসিক বন্ধুত্বকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে পারে তারেক রহমানের জাপান সফর ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় এক আসামির যাবজ্জীবন

বিশেষ প্রতিনিধি / ২৫ বার দেখেছে
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৭  |  আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৭

সাতক্ষীরার পাটকেলঘাটায় শিশু ধর্ষণ মামলায় মো.রওশন শেখ নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামী রওশন শেখ তালা উপজেলার গনেশপুর গ্রামের পাচু শেখের ছেলে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বক্কর সিদ্দিক এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়। পরে একই বছরের ৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় এ বছরের ১২ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। এতে নারী ও শিশুনির্যাতন দমন আইন, ২০০০-এর ৯ (১) ও ৯(৪)(খ) ধারায় অভিযোগ আনা হয়।

মামলার বিচারকাজে মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। তাদের মধ্যে আটজন সাধারণ সাক্ষী, একজন চিকিৎসক, একজন তদন্ত কর্মকর্তা এবং ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় জবানবন্দি গ্রহণকারী একজন ম্যাজিস্ট্রেট ছিলেন।

আদালতের রায়ে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলায় রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদলতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আলমগীর আশরাফ এবং আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর