• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

তালায় নায়েবকে ম্যানেজ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ

রিপোর্টার -নজর ডট কম
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৫

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের প্রায় ২৫টি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মান্নান শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, গত এক সপ্তাহ ধরে গাছগুলো কাটা হচ্ছে। বৃহস্পতিবার সকালেও সেখানে গাছ কাটার কাজ চলতে দেখা যায়। স্থানীয়রা জানান, প্রতিটি গাছের আনুমানিক মূল্য ২৫ থেকে ৪০ হাজার টাকা। তাদের অভিযোগ, স্থানীয় নায়েবকে ম্যানেজ করে গাছগুলো কাটা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, এর আগেও এসব গাছ কাটার একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তখন তা সম্ভব হয়নি। এবার নায়েবকে ম্যানেজ করে গাছ কাটা হচ্ছে বলে তারা দাবি করেন। তবে অভিযোগ অস্বীকার করে মান্নান শেখ বলেন, গাছগুলো আমার জমির ওপর রয়েছে। তাই আমি গাছ কাটছি। এ বিষয়ে খেশরা ইউনিয়নের ভূমি কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, জমিটি মাপ দেওয়া হয়েছে। তবে গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু বলেন, রাস্তার পাশে গাছ থাকায় গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। কীভাবে আবার গাছ কাটা হচ্ছে, তা আমার জানা নেই। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, রাস্তার পাশের গাছ কাটার বিষয়টি তদন্ত করে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর