• আজ- লোড হচ্ছে...

কলারোয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মদ ও শাড়ি জব্দ

রিপোর্টার: / ১৯ বার দেখেছে
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৬৬ হাজার টাকার ভারতীয় মদ ও শাড়ি জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিজিবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ সেপ্টেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে কাকডাঙ্গা বিওপির একটি দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থান থেকে ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে। অন্যদিকে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি হতে আনুমানিক ৩০০ গজ ভেতরে কলারোয়া থানাধীন ভাদিয়ালি নামক স্থান থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। উভয় অভিযানে সর্বমোট ৬৬ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করা হয়। চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচার করেছিল। এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় দ্রব্যসামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

শেয়ার:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর