• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি! এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম এসিল্যান্ডের রহস্যময় ফেসবুক পোস্ট, ইউএনও বললেন ‘মানসিকভাবে অসুস্থ’ প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে, ফ্লাইট দ্বিগুণ, সব টিকিট শেষ তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণের দাবিমানববন্ধন

কলারোয়ায় ২৫টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

নিজস্ব প্রতিবেদক / ৭১ বার দেখেছে
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২১:৫৬  |  আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ২১:৫৬

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ঘুরে ঘুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। এ বছর কলারোয়া উপজেলায় মোট ৪৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে প্রায় ২৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে কলারোয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে হাবিবুল ইসলাম হাবিব স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, “প্রতিবছরের মতো এবারও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমি সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দুর্গোৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আমরা সব সময় আপনাদের পাশে আছি।”
তিনি আরও বলেন, “আপনাদের যেকোনো সুবিধা-অসুবিধায় আপনাদের সন্তান হিসেবে আমৃত্যু পাশে থাকব। আপনারা নির্ভয়ে ও নিরাপদে সব ধর্মীয় উৎসব পালন করবেন। পরিদর্শন শেষে প্রতিটা মন্দিরে তার ব্যক্তিগত উদ্যোগে কিছু আর্থিক অনুদান প্রদান করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইসউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ আব্দুল কাদের বাচ্চু, আমানুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যাপক তোফাজ্জল হোসেন সেন্টু কুশাডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কলারো উপজেলা সভাপতি প্রকাশ হালদার, ও সাধারণসম্পাদক দেবাশিশ দাশ দেবু ,সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর