• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
আশাশুনির প্রতাপনগরে ভাসমান মসজিদ-সেতু কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার অভিযোগ এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান উন্নয়ন প্রকল্পে অযৌক্তিক ব্যয় ও মেয়াদ বাড়ানো বন্ধে কড়াকড়ি সাতক্ষীরার শ্যামনগরে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন রাতভর মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়? ক্যাটরিনার পাশে সালমান, নতুন আলোচনায় অভিনেতা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা অভিযান

তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে আটক-১: জরিমানা

নজর ডট কম ডেস্ক / ৫ বার ভিজিট
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামে নকল ও ভেজাল সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দ করা প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল মালামাল ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬-এর একটি দল তালা উপজেলার লাউতাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ জব্দ করা হয়। পরে তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাত করার দায়ে মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অভিযানে জব্দ করা প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল মালামাল ধ্বংসের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-৬ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি খাতে নকল ও ভেজাল পণ্যের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর