• আজ- লোড হচ্ছে...

নির্বাচনী দায়িত্ব পালনে সাতক্ষীরায় পুলিশের প্রশিক্ষণ শুরু

নজর ডট কম ডেস্ক / ০ বার ভিজিট
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে সাতক্ষীরায় পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের সার্বিক দিকনির্দেশনায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এ প্রশিক্ষণের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। অনুষ্ঠানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার ও কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) এ.এস.এম হাফিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর