• আজ- লোড হচ্ছে...

ইউপি নির্বাচনে প্রার্থিতা বাতিলের আইনি ক্ষমতা পেল ইসি

নিউজ ডেস্ক || -নজর ডট কম
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী বা তাদের সমর্থকদের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট কিংবা তাদের নির্দেশে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আচরণবিধি লঙ্ঘন করলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা সরাসরি বাতিল করার আইনি ক্ষমতা পেল কমিশন।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয় এ-সংক্রান্ত সংশোধনী গেজেট প্রকাশ করেছে। ইসি আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব আখতার আহমেদ এবং সংশোধিত এই বিধান অবিলম্বে কার্যকর হবে।

আইনি সংশোধন ও প্রজ্ঞাপন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ২০-এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ‘ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০২৬’-এর বিধি ৩১-এর উপ-বিধি (১) ও (২) প্রতিস্থাপন করে এ সংশোধনী আনা হয়েছে।

সংশোধিত বিধানে যা বলা হয়েছে

প্রাথমিক নির্দেশ: কোনো উৎস থেকে প্রাপ্ত রেকর্ড বা লিখিত প্রতিবেদনের ভিত্তিতে যদি কমিশনের কাছে ‘নিকট প্রত্যয়মান’ হয় যে চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর এজেন্ট আচরণবিধি লঙ্ঘন করেছেন, তবে কমিশন প্রয়োজনীয় নির্দেশ জারি করতে পারবে।

প্রার্থিতা বাতিল: তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর অভিযোগ প্রমাণিত বা ইসি সন্তুষ্ট হলে লিখিত আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে কমিশন।

তৃতীয় পক্ষের দায়: প্রার্থীর নির্দেশে বা প্রত্যক্ষ/পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আচরণবিধি লঙ্ঘন করলেও তার দায় প্রার্থীর ওপর বর্তাবে এবং প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর