• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান তরুণ ফুটবলারদের মিলনমেলায় শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সাতক্ষীরায় মা ও মেয়েকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড সাতক্ষীরায় বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবি আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে পিছপা হবে না পুলিশ: আইজিপি হুতিদের ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে সৌদি জোটের অভিযান এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই

সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক / ১৪ বার দেখেছে
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ২১:৪৫  |  আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ২১:৪৬

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল আমিন।
সভায় উপস্থিত ছিলেন-অ্যাডভোকেট আবু সাঈদ রাজা, অ্যাডভোকেট শহীদ হাসান, অ্যাডভোকেট এ বি এফ সেলিম, অ্যাডভোকেট সাহারিয়া হাসিব, অ্যাডভোকেট জি এম ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ও অ্যাডভোকেট সোহরাব হোসেন সুজনসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সভায় আগামী ৩ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৯ অক্টোবর দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির চতুর্থ তলার কনফারেন্স রুমে নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর