• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই বল্লী ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দিদারুল আলম আইনজীবী সমিতির নির্বাচনে ৬১৪ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সৌদি আরবে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করল বিমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তর নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ‘শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি, নতুন দায়িত্বে সালাহ উদ্দিন

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক / ৬২ বার দেখেছে
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ২১:০২  |  আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ২১:০২

শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে দেশের প্রযুক্তি খাতের জায়ান্ট ওয়ালটন। সৌরবিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও জাতীয় গ্রিডে সরবরাহের পাশাপাশি গৃহস্থালির দৈনন্দিন কাজে সৌরশক্তিনির্ভর ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য ব্যবহারের সুযোগ তৈরি করতে সমন্বিত ‘ওয়ালটন সোলার ইকোসিস্টেম’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘ওয়ালটন সোলার ইকোসিস্টেম’ উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নিজস্ব কারখানায় রুফটপ ও ফ্লোটিং বা ভাসমান সোলার পাওয়ার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বর্তমানে ৩২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন করছে তারা। উৎপাদিত সৌরবিদ্যুতের বড় অংশ নিজস্ব শিল্পকারখানার কার্যক্রমে ব্যবহার করে জ্বালানি ব্যয় সাশ্রয় করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি, নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে বছরে গড়ে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট-ঘণ্টা সৌরবিদ্যুৎ সরবরাহও করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি এবং তাহমিনা আফরোজ তান্না।

উদ্বোধনের পর ওয়ালটনের সৌরবিদ্যুৎ উৎপাদন প্যানেল, সোলার পাওয়ার ক্যাবল, স্টোরেজ ইনভার্টার ও ব্যাটারি, সোলার হাইব্রিড প্রযুক্তির ফ্রিজ, এসি ও স্মার্ট টিভিসহ সৌরবিদ্যুৎচালিত ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কুকার, ওভেন, রাইস কুকার, বিএলডিসি ফ্যান, সোলারভিত্তিক পেডেস্টাল ও টেবিল ফ্যান, বাল্ব এবং স্ট্রিট লাইটসহ বিভিন্ন পণ্যের আধুনিক প্রযুক্তি ও জ্বালানি সাশ্রয়ী বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত হন অর্থমন্ত্রী। সৌরবিদ্যুৎ ও প্রচলিত গ্রিড বিদ্যুতের সমন্বিত ব্যবহারের মাধ্যমে সাশ্রয়ী উপায়ে এসি, রেফ্রিজারেটর ও স্মার্ট টিভি পরিচালনার প্রযুক্তি চালু করায় তিনি ওয়ালটনের প্রশংসা করেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৌরবিদ্যুৎ পরিবেশবান্ধব। ওয়ালটন সৌরশক্তির মাধ্যমে যে উদ্যোগ নিয়েছে, তা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আগামী এক-দুই বছরের মধ্যে সৌরশক্তির মাধ্যমে দেশে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এর ফলে কম খরচে জনগণের বিদ্যুতের চাহিদা পূরণ করা যাবে এবং বিদেশ থেকে জ্বালানি আমদানি কমবে। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং পরনির্ভরশীলতা কমে আসবে।

তিনি আরো বলেন, সৌরশক্তি ব্যবহার করে শুধু বাতি নয়, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও ওভেনসহ সব ধরনের ইলেকট্রনিক পণ্য পরিচালনা করা সম্ভব। দেশের সব মানুষ সৌরশক্তি ব্যবহারে এগিয়ে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ‘ওয়ালটন সোলার ইকোসিস্টেম’ গ্রাহকদের বিদ্যুৎ বিল সাশ্রয়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কার্বন নিঃসরণ হ্রাস এবং সবুজ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও কার্যকর ব্যবহারের সমন্বিত প্রযুক্তিব্যবস্থাই ওয়ালটন সোলার ইকোসিস্টেম। তাঁদের লক্ষ্য শুধু ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য তৈরি নয়; বরং বাংলাদেশেই প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়ন ঘটিয়ে বিশ্ববাজারে দেশের সক্ষমতা তুলে ধরা।

তিনি মনে করেন, নবায়নযোগ্য জ্বালানিনির্ভর পরিবেশবান্ধব প্রযুক্তিপণ্য উৎপাদনের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের হাই-টেক শিল্প খাতের প্রযুক্তিগত উৎকর্ষ, অগ্রগতি ও সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটনের সোলার ইকোসিস্টেমের আওতায় হাইব্রিড প্রযুক্তিতে চলবে এসি, ফ্রিজ ও টিভি। পর্যাপ্ত সূর্যালোক থাকলে ব্যাটারি ছাড়াই সরাসরি সৌরবিদ্যুতে চলবে এসব পণ্য। সৌরবিদ্যুতের সরবরাহ প্রয়োজনের তুলনায় কম হলে স্বয়ংক্রিয়ভাবে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে চালু থাকবে হাইব্রিড ফ্রিজ, এসি ও টিভি। ফলে সূর্যালোকের প্রাপ্যতা অনুযায়ী গ্রিডের বিদ্যুৎ ব্যবহার কমানো সম্ভব হবে।

এনার্জি স্টোরেজ সিস্টেম (ইএসএস) প্রযুক্তির সমন্বয়ে ওয়ালটন সোলার ইকোসিস্টেমে যুক্ত করা হয়েছে সৌরশক্তিনির্ভর নতুন মডেলের ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কুকার ও ওভেন। এ ব্যবস্থায় দিনের বেলায় সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করে পরবর্তী সময়ে বিভিন্ন গৃহস্থালি কাজে ব্যবহার করা যাবে। এর সঙ্গে সমন্বয় করে ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কুকার, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার এবং বিএলডিসি ফ্যানের মতো পণ্য পরিচালনা করা সম্ভব হবে।

ওয়ালটনের ইনভার্টার ব্যাটারিতে সোলার চার্জার ও এসি চার্জার সমন্বিত থাকায় সৌরবিদ্যুৎ ও জাতীয় গ্রিড—উভয় উৎস থেকে ব্যাটারি চার্জ করা যাবে।

ওয়ালটনের সোলার ইকোসিস্টেমের আওতায় নতুন মডেলের তাকিওন ই-বাইকে যুক্ত করা হয়েছে ইন্টেলিজেন্ট ব্যাকআপ পাওয়ার সাপ্লাই সিস্টেম। স্মার্ট, পরিবেশবান্ধব ও বহুমুখী এনার্জি সল্যুশনসমৃদ্ধ এই ব্যাটারি ই-বাইককে একটি মোবাইল এনার্জি স্টোরেজ সিস্টেমে রূপান্তর করবে। এর মাধ্যমে পরিবহন, সৌরশক্তি সংরক্ষণ ও জরুরি বিদ্যুৎ সরবরাহের সুবিধা একসঙ্গে পাওয়া যাবে।

সোলার ইকোসিস্টেমের সমন্বিত ব্যবস্থায় সৌরবিদ্যুতের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সঞ্চালন নিশ্চিত করতে ফটোভোলটাইক বা সোলার ক্যাবল এনেছে ওয়ালটন। অতিবেগুনি রশ্মি, আর্দ্রতা ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে ব্যবহারের উপযোগী এসব ক্যাবলে নমনীয় টিনড কপার কন্ডাক্টর এবং বিশেষ ইনসুলেশন ব্যবহার করা হয়েছে। এর ফলে সৌরবিদ্যুৎ ব্যবস্থায় নিরাপদ ও দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে।

ওয়ালটনের এই সমন্বিত সোলার ইকোসিস্টেম শিল্পকারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি গৃহস্থালির বিদ্যুৎ ব্যয় কমানো, পরিবেশদূষণ হ্রাস এবং দেশে সৌরশক্তিনির্ভর প্রযুক্তিপণ্যের ব্যবহার সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, ওয়ালটন সোলার ইকোসিস্টেম পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও জাতীয় গ্রিডে সরবরাহের পাশাপাশি গৃহস্থালির দৈনন্দিন কাজে সৌরশক্তিনির্ভর অ্যাপ্লায়েন্স উৎপাদনের সক্ষমতাসম্পন্ন একটি সমন্বিত প্রযুক্তিব্যবস্থা। এ উদ্যোগ ওয়ালটনের ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করবে। এর মাধ্যমে কোম্পানির আর্থিক সক্ষমতা ও মৌলভিত্তি আরো শক্তিশালী করে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি করাই তাদের লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর