ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার চেষ্টার সময় শনিবার দিল্লি পুলিশ ‘ইন্ডিয়া’ জোটের বেশ কয়েকজন নেতাকে আটক করে।
আটক হওয়া নেতাদের মধ্যে ছিলেন চার জন সাবেক মুখ্যমন্ত্রী।
এরা হচ্ছেন- দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার।
ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর)-এর বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ব্যারিকেড ও চলাচলের ওপর বিধিনিষেধের মধ্যেই বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
কেজরিওয়াল, বন্দ্যোপাধ্যায়, বিজয়ন ও সরকার ছাড়াও আটক হওয়া অন্যদের মধ্যে ছিলেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি, প্রবীণ বাম নেত্রী বৃন্দা কারাত, সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সমাজকর্মী যোগেন্দ্র যাদব এবং আইনজীবী প্রশান্ত ভূষণ।
