• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি! এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম এসিল্যান্ডের রহস্যময় ফেসবুক পোস্ট, ইউএনও বললেন ‘মানসিকভাবে অসুস্থ’ প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে, ফ্লাইট দ্বিগুণ, সব টিকিট শেষ তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণের দাবিমানববন্ধন

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

আন্তর্জাতিক ডেস্ক / ১৩ বার দেখেছে
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ২২:৫৩  |  আপডেট: ৯ অক্টোবর ২০২৬, ২২:৫৩

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন সংক্রান্ত যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো অর্থাৎ যৌথ নদী কমিশনের আওতাতেই পরিচালিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত দ্বিসাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংয়ে গঙ্গা পানি বণ্টন চুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নদী ও পানিসম্পদ সংক্রান্ত যেকোনো বিষয় যৌথ নদী কমিশনের আওতায় নির্ধারিত হয় এবং সংশ্লিষ্ট আলোচনায় উভয় পক্ষের বিষয়গুলো সেখানেই কারিগরি পর্যায়ে পর্যালোচনা করা হয়ে থাকে।

এদিকে, প্রায় তিন বছরের বিরতির পর নয়াদিল্লিতে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত বাণিজ্য সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠক। যুগ্ম সচিব পর্যায়ের এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এজেন্ডা, বিদ্যমান বিভিন্ন বাণিজ্য বাধা নিরসন এবং সীমান্ত বাণিজ্য স্বাভাবিক রাখার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি সম্মানজনক ও টেকসই সমাধানে পৌঁছাতে উভয় দেশের কূটনৈতিক ও কারিগরি পর্যায়ে নানা তৎপরতা অব্যাহত রয়েছে। এর মধ্যেই বাণিজ্য সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের আলোচনা পুনরায় সচল হওয়াকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর