• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই বল্লী ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দিদারুল আলম আইনজীবী সমিতির নির্বাচনে ৬১৪ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সৌদি আরবে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করল বিমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তর নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ‘শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি, নতুন দায়িত্বে সালাহ উদ্দিন

দুর্গাপূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি

ডেস্ক রিপোর্ট: / ২৭ বার দেখেছে
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১৬:৩৮  |  আপডেট: ৬ অক্টোবর ২০২৬, ১৬:৩৯

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন ও স্তরভেদে এই ছুটির মেয়াদে পার্থক্য থাকছে। কোথাও পাঁচ দিন, কোথাও ১০ দিন, আবার কোথাও টানা ১৬ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এবার দুর্গাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বিরতির সময় আরও দীর্ঘ হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী এ পার্থক্য দেখা যাচ্ছে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

এ ছাড়া ২৩ ও ২৪ অক্টোবরও সাপ্তাহিক ছুটি। ফলে দুর্গাপূজার সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষার্থীরা টানা নয় দিনের বিরতি পাবেন।

এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় মোট ছুটি দাঁড়াবে ১০ দিন। অর্থাৎ ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের টানা ছুটি থাকবে।

কলেজে টানা ১৬ দিনের ছুটি

কলেজ পর্যায়ে ছুটির মেয়াদ আরও বেশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে কলেজের শিক্ষার্থীরা ১৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টানা ১৬ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

মাদরাসায় পাঁচ দিনের ছুটি

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি থাকবে।

এর পরের ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

বিশ্ববিদ্যালয়ের ছুটি নির্ধারণ করবে কর্তৃপক্ষ

বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির সময়সূচি ভিন্ন হতে পারে। কারণ, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি নির্ধারণ করে।

তাই কোনো বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি কতদিন থাকবে, তা জানতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, ওয়েবসাইট বা দাপ্তরিক বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

সার্বিকভাবে, এবারের দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানভেদে পাঁচ থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে কলেজ পর্যায়ে সাপ্তাহিক ছুটি ও নির্ধারিত সরকারি ছুটি একসঙ্গে পড়ায় শিক্ষার্থীরা দীর্ঘ বিরতি পাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর