• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি! এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম এসিল্যান্ডের রহস্যময় ফেসবুক পোস্ট, ইউএনও বললেন ‘মানসিকভাবে অসুস্থ’ প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে, ফ্লাইট দ্বিগুণ, সব টিকিট শেষ তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণের দাবিমানববন্ধন

তালায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার আয়োজন

নিউজ ডেস্ক / ১২ বার দেখেছে
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ২১:০১  |  আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ২১:০১
oplus_0

গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হচ্ছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় তালার ভায়ড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়। ভায়ড়া শাহাপুর বাজার বণিক সমিতি ও এলাকাবাসী এ টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় তালার মহান্দী দল ও খুলনার ডুমুরিয়া বন্ধু মহল। খেলায় জয়লাভ করে তালার মহান্দী দল।

খেলা দেখতে মাঠে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। বিশেষ অতিথি ছিলেন তালা সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কবির হোসেন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সামছুর সরদার ও আবুল কাশেম শেখ।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি গরু এবং রানার্সআপ দলের জন্য একটি ফ্রিজ।

‘মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি’ স্লোগানকে সামনে রেখে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এলাকার তরুণদের মাদক থেকে দূরে রাখা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাকে নতুন করে জনপ্রিয় করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর