• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ‘শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি, নতুন দায়িত্বে সালাহ উদ্দিন আজ শুরু ১০ বিশ্ববিদ্যালয়ের ট্রফি জয়ের লড়াই রপ্তানি বাড়লেও স্বস্তি নেই, পোশাক খাতে বাড়ছে অনিশ্চয়তা ঐতিহাসিক বন্ধুত্বকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে পারে তারেক রহমানের জাপান সফর ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

সাতক্ষীরায় সাজাপ্রাপ্ত আসামী পলায়ন,পরে গ্রেপ্তার

নজর ডট কম / ১১ বার দেখেছে
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৯  |  আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৬

মাদক মামলার সাজাপ্রাপ্ত ও বিচারাধীন একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামী পুলিশের  হেফাজতে থাকা শফিকুল ইসলাম আদালত থেকে পালিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সে জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বারান্দা থেকে সে পালিয়ে যায়। শফিকুল ইসলাম সাতক্ষীরার পাটকেলঘাটার রাড়িপাড়া গ্রামের সবুজ সানার ছেলে।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামকে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি তার বাড়ি থেকে তিন বোতল ফেনসিডিল ও ১৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার করে সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক বিজয় কুমার মজুমদার। এ ঘটনায় বিজয় কুমার মজুমদার বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শফিকুলের নামে জিআর-২১/২৩ নং মামলা করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক তাজুল ইসলাম শফিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জামিনে মুক্তি পাওয়ার পর ২০২৫ সালের পর থেকে শফিকুল পলাতক ছিল। মুখ্য বিচারিক হাকিম আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠণ শেষে আগামি ১৮ নভেম্বর সাক্ষীর জন্য দিন ধার্য রয়েছে।

সূত্রটি আরো জানায়, শফিকুল ইসলাম পাটকেলঘাটা থানার জিআর-১৫৬/২২ নং মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। ২০২৫ সালে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালত থেকে পলাতক অবস্থায় তার দুই বছর সাজা হয়। এরপর থেকে সে পলাতক ছিল। মঙ্গলবার রাতে গ্রেপ্তারি পরোয়ানার আসামী হিসেবে পাটকেলঘাটা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ বুধবার দুপুর দেড়টার দিকে মুখ্য বিচারিক হাকিম আদালতের ১০ তলা ভবনের তিন তলার জ্যেষ্ট বিচারিক হাকিম প্রথম আদালতের নেওয়ার সময় হাতকড়াসহ পালিয়ে যায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, তার থানার একটি মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানার আসামী ও একটি বিচারধীন মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামী শফিকুল। তাকে বুধবার আদালতে নেওয়ার পর আদালত চত্ত্বর থেকে সে পালিয়ে যায়। পরে সদর হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক বলেন, থানা থেকে আদালতে আনার পথে দুপুর দুটোর দিকে শফিকুল পালিয়ে যায়। তবে তাকে বিকেল চারটার দিকে অবারো গ্রেপ্তারের পর বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর