• আজ- লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় বাঁশ ব্যবহারে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত তালায় নায়েবকে ম্যানেজ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত কপোতাক্ষ নদের পাড়ে এখন শুধুই ভিটেমাটি হারানোর আতঙ্ক আফতাবনগর-বনশ্রী সংযোগে মাইলফলক, চালু হলো ফুটওভার ব্রিজ গণশুনানিতে মানুষের পাশে ডিসি, অন্য জেলাগুলোর জন্যও বার্তা

তালা ভূমি অফিসে এসিল্যান্ড সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতা

নজর.কম / ১০ বার দেখেছে
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলা ভূমি অফিসে স্থায়ী সহকারী কমিশনার (ভূমি)—এসিল্যান্ড না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমি-সংক্রান্ত কাজের জট তৈরি হওয়ায় একদিকে সেবা পেতে মানুষকে বারবার অফিসে আসতে হচ্ছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে নামজারি ও ভূমি-সংক্রান্ত কার্যক্রম।

গত ৩০ জুলাই তালা উপজেলা ভূমি অফিসের পূর্বের এসিল্যান্ড বদলি হওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। বর্তমানে কলারোয়া উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড এস এম সিরাজুস সালেহীনকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে দুই দিন—সোমবার ও বুধবার—তালায় দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে।

তবে স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়মিত অফিসে না আসায় নির্ধারিত সময়ে অনেক কাজ হচ্ছে না। আর তিনি অফিসে এলেও দীর্ঘদিন ধরে জমে থাকা ফাইলের তুলনায় অল্পসংখ্যক ফাইল নিষ্পত্তি হচ্ছে। এতে নামজারি, ভূমি-সংক্রান্ত অনুমোদনসহ বিভিন্ন কাজে তৈরি হচ্ছে জটিলতা।

ভূমি অফিসে সেবা নিতে আসা কয়েকজন জানান, দূর-দূরান্ত থেকে এসে দিনের পর দিন অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে তাদের ফিরে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। একই সঙ্গে ভূমি-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত দলিল লেখকরাও কাজের সংকটে পড়ছেন বলে জানান সংশ্লিষ্টরা।

সেবাগ্রহীতাদের দাবি, তালা উপজেলা ভূমি অফিসে দ্রুত একজন স্থায়ী এসিল্যান্ড পদায়ন করা হলে দীর্ঘদিনের জমে থাকা ফাইল নিষ্পত্তির পাশাপাশি ভূমি সেবার স্বাভাবিক কার্যক্রমও ফিরে আসবে।

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, “ভূমি সেবাগ্রহীদের সুবিধার্থে এবং সংকট নিরসনে দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর