• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
২০ দল নিয়ে মাঠে গড়াচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ আধুনিকায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত ‘সবার আগে বাংলাদেশ’ ডা. জুবাইদা রহমান  বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে

ক্যাটরিনার পাশে সালমান, নতুন আলোচনায় অভিনেতা

রিপোর্টার -নজর ডট কম
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫

সন্তান জন্মের পর ক্যাটরিনা কাইফের ওজন বেড়ে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও ট্রলের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। এবার সেই সমালোচনার বিরুদ্ধে কথা বলেছেন বলিউড অভিনেতা সালমান খান। তার মন্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।

‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে ক্যাটরিনার প্রসঙ্গ টেনে সালমান বলেন, সন্তান জন্মের পর ওজন বাড়া স্বাভাবিক বিষয়। গর্ভাবস্থার পর কোনো নারীর শারীরিক পরিবর্তন নিয়ে তাকে ট্রল করার কোনো কারণ নেই। ক্যাটরিনা যখন আবার সিনেমায় ফিরবেন, তখন নিজের মতো করে ফিট হয়ে ফিরবেন। আপাতত তার পরিবারের সঙ্গে সময় কাটানোই গুরুত্বপূর্ণ।

সালমানের এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। জেন-জির জনপ্রিয় শব্দ ‘পুকি’ ব্যবহার করে অনেকেই অভিনেতার প্রশংসা করেন। কেউ কেউ তাকে ‘গ্রিন ফ্ল্যাগ’ হিসেবেও উল্লেখ করেন।

শুধু ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে ট্রল নয়, তারকাদের নিয়ে অনলাইনে নানা ধরনের কটাক্ষ নিয়েও কথা বলেন সালমান। নিজের বয়স নিয়েও মন্তব্য করেন তিনি। ৬০ বছর বয়স প্রসঙ্গে অভিনেতা বলেন, সবসময় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার সময়ের মতো থাকা সম্ভব নয়।

একপর্যায়ে ট্রোলারদের উদ্দেশে ক্যামেরার সামনে নিজের শার্ট ও টুপি খুলে এবং মেকআপ মুছে নিজের স্বাভাবিক চেহারা দেখান সালমান। পাশাপাশি অভিনেত্রীদের শরীরের বিভিন্ন অংশের ‘অনুপযুক্ত’ ছবি তোলার জন্য পাপারাজ্জিদেরও সমালোচনা করেন তিনি।

সালমান ও ক্যাটরিনার সম্পর্ক নিয়েও একসময় বলিউডে ব্যাপক আলোচনা ছিল। পরে তাদের সম্পর্কের ইতি ঘটে। এরপর অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। ২০২১ সালে বিয়ে করেন তারা। গত নভেম্বরে তারা প্রথম সন্তানের বাবা-মা হন।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর