• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
২০ দল নিয়ে মাঠে গড়াচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ আধুনিকায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত ‘সবার আগে বাংলাদেশ’ ডা. জুবাইদা রহমান  বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে

‘রামায়ণ’ ৯ দিনে আয় ১ হাজার ১০০ কোটি রুপি

বিনোদন ডেস্ক || -নজর ডট কম
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১৯:৫৭

বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। মুক্তির মাত্র ৯ দিনেই বিশ্বজুড়ে সিনেমাটির আয় ছাড়িয়েছে ১ হাজার ১০০ কোটি রুপি। তবে বিপুল এই আয়ের পরও বক্স অফিসের গতির হিসাবে রণবীরের সিনেমাটি পেছনে ফেলতে পারেনি রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’কে।

ভারতের বাজারে ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে ‘রামায়ণ’-এর লেগেছে সাত দিন। অন্যদিকে, মাত্র ছয় দিনেই এই মাইলফলক স্পর্শ করেছিল ‘ধুরন্ধর ২’। প্রথম সপ্তাহের দেশীয় আয়ের হিসাবেও এগিয়ে রয়েছে রণবীর সিংয়ের সিনেমাটি।

বক্স অফিসের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট স্যাকনিল্কের মাধ্যমে এনডিটিভি প্রফিট জানিয়েছে, মুক্তির প্রথম সাত দিনে ভারতের বাজারে ‘রামায়ণ’-এর নিট আয় ছিল ৫১১ কোটি ১০ লাখ রুপি। দেশটিতে সিনেমাটির মোট আয় দাঁড়ায় ৬১১ কোটি ৫ লাখ রুপি।

অন্যদিকে, প্রথম সপ্তাহে ‘ধুরন্ধর ২’ ভারতের বাজার থেকে নিট আয় করে ৬২৪ কোটি ৪৭ লাখ রুপি। দেশটিতে সিনেমাটির মোট আয় ছিল ৭৪৭ কোটি ৮১ লাখ রুপি। অর্থাৎ প্রথম সপ্তাহের দেশীয় আয়ে ‘রামায়ণ’-এর চেয়ে এগিয়ে ছিল ‘ধুরন্ধর ২’।

প্রথম সপ্তাহ শেষে ‘রামায়ণ’ ভারতের বাজারে ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করা দ্রুততম সিনেমার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। মাত্র ছয় দিনে ৫৪৫ কোটি ৪ লাখ রুপি নিট আয় করে শীর্ষস্থান ধরে রেখেছে ‘ধুরন্ধর ২’।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির নবম দিনে ভারতে ‘রামায়ণ’-এর নিট আয় ছিল ৪৭ কোটি ৮৫ লাখ রুপি। ওই দিন ১৮ হাজার ৩৭৭টি প্রদর্শনী থেকে এই আয় করে সিনেমাটি। ফলে ভারতের বাজারে এর মোট নিট আয় দাঁড়ায় ৬১২ কোটি ৪৫ লাখ রুপি এবং মোট আয় ৭৩২ কোটি ২০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৩৭৮ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে নবম দিন শেষে বিশ্বব্যাপী ‘রামায়ণ’-এর মোট আয় দাঁড়ায় ১ হাজার ১১০ কোটি ৭০ লাখ রুপি।

অন্যদিকে, ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে আরও বড় সাফল্য পেয়েছে। সিনেমাটির ভারতের বাজারে নিট আয় ১ হাজার ১৪৯ কোটি ৩০ লাখ রুপি এবং মোট আয় ১ হাজার ৩৭৫ কোটি ৩৯ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৪৩৮ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বজুড়ে সিনেমাটির আয় ১ হাজার ৮১৩ কোটি ৩৯ লাখ রুপি।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর