• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
আধুনিকায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত ‘সবার আগে বাংলাদেশ’ ডা. জুবাইদা রহমান  বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান

ওজন কমাতে ক্যালসিয়াম

নজর ডট কম ডেস্ক -নজর ডট কম
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

ক্যালসিয়াম এমন একটি মিনারেল যা শরীরের চর্বি কমিয়ে ওজনটাকে ও কমিয়ে দেয়। সমপ্রতি বিষয়টি নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে পারাভিউ ইউনিভার্সিটির গবেষকরা। বেশ কিছু সংখ্যক নারীদের নিয়ে এ পরীক্ষাটি চালানো হয়েছে। গবেষকরা তাদেরকে বেশি বেশি করে ক্যালসিয়াম সমৃদ্ধি খাবার খাইয়েছেন। অপর আরেকদল নারীদেরকে গবেষকরা অল্প ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাইয়েছেন। দেখা গেছে, যারা বেশি করে ক্যালসিয়াম খেয়েছেন তাদের ওজন কমেছে বাকিদের তুলনায়।
ক্যালসিয়াম কিভাবে, ওজন কমায় তা নিয়ে বিজ্ঞানী-গবেষকগণ একটা নতুন তথ্যও দাঁড় করিয়েছেন। তাদের ভাষ্যমতে, ক্যালসিয়ামের অভাব হলে রক্তে প্যারাথাইরয়েড় হরমোনের মাত্রা বেড়ে যায়। এটি একই সাথে রক্তে অ্যাকটিভ ভিটামিন-ডি এর মাত্রা বড়িয়ে দেয়। এই প্যারাথাইরয়েড হরমোন এবং ভিটামিন ডি ফ্যাট সেলগুলোতে ক্যালসিয়ামের অনুপ্রবেশ ঘটায় এবং ফ্যাটসেল- গুলোতে আরও ফ্যাট জমা হতে সাহায্য করে।ফলে শরীরে ফ্যাট জমে ওজন বেড়ে যায়।
অপরদিকে, রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকলে এই দৃশ্যপট বদলে যায়। ফলে ফ্যাট ভাঙ্গতে শুরু করে আর ফ্যাটের স্টোরও কমে যায়। ফলে ওজনও কমে যায়। তাই ওজন কমাতে এখন থেকে বেশি বেশি ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খেতে থাকুন।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর