• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>

সারাদেশে ডেঙ্গুতে মৃত্যু ৬, হাসপাতালে ভর্তি ১৬০৮

ডেস্ক রিপোর্ট: / ১৬ বার দেখেছে
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ২০:৩৭  |  আপডেট: ৩ অক্টোবর ২০২৬, ২০:৩৭

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫৬ জনের।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৬০৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫২৫ জন, বরিশাল বিভাগে ২১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৯ জন, খুলনা বিভাগে ২৭৬ জন, ময়মনসিংহ বিভাগের ৭৯ জন, রাজশাহী বিভাগের ১৩২ জন ও রংপুর বিভাগের ৬২ জন রোগী রয়েছেন।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর