• আজ- লোড হচ্ছে...

নূরনগরে ইটের সোলিং রাস্তার কাজ উদ্বোধন

নজর ডট কম ডেস্ক / ০ বার ভিজিট
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নূরনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামে জনগণের যাতায়াত সুগম করতে এক নতুন অবকাঠামোগত উন্নয়ন কাজের সূচনা হয়েছে। গ্রামটির মল্লিক পাড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা—সাত্তার মল্লিকের বাড়ি সংলগ্ন স্থান থেকে জহুর মল্লিকের বাড়ি অভিমুখী ইটের সোলিং রাস্তা নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত নির্মাণকাজের উদ্বোধন করেন নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সহসভাপতি মো. গোলাম মোস্তফা, ৪নং ওয়ার্ডের সহসভাপতি হাবিবুর রহমান, ২নং ওয়ার্ডের সেক্রেটারি নাজমুল হোসেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাত্তার মল্লিক, জহুর মল্লিক, আশরাফ মল্লিক ও মিজানুর সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর