সাতক্ষীরার কলারোয়ায় দিনব্যাপী কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন কওমি মাদ্রাসার প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কলারোয়া পশুহাট মোড় এলাকার কলারোয়া দারুল উলুম মাদ্রাসা মসজিদে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কলারোয়া শাখা এ আয়োজন করে।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন ঢাকা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় মাশশাখ হাফেজ ক্বারী তাওহীদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা জালালুদ্দীন।
দিনব্যাপী প্রশিক্ষণে কোরআন তেলাওয়াতের শুদ্ধতা, উচ্চারণ, হিফজ এবং ইসলামী জীবনাচরণসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পাঠ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা জানান, কোরআন শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ইসলামী জ্ঞান ও জীবনাচরণে আরও মনোযোগী করে তুলতেই এ ধরনের প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিসের আয়োজন করা হয়েছে।
