• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

ভূয়া সাংবাদিকদের তালিকা করতে চায় সরকার

নিউজ ডেস্ক || -নজর ডট কম
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১৯:৫৪

স্মার্টফোন হাতে নিয়ে সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তিদের কারণে প্রকৃত সাংবাদিকদের সুনাম নষ্ট হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক। ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে তালিকা তৈরির দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

জয়নাল আবেদিন ফারুক বলেন, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে অনেকেই সাংবাদিক পরিচয় দিচ্ছেন। তাদের অনেকের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাও নেই। স্মার্টফোন ব্যবহার করেই অনেকে সাংবাদিক বনে যাচ্ছেন। এতে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এ সময় ভুয়া পরিচয়ে বিভিন্ন আইডি খুলে অনেকে নানা অপতৎপরতা চালাচ্ছেন অভিযোগ করে তিনি এসব ভুয়া সাংবাদিককে চিহ্নিত করতে সরকার কোনো তালিকা বা বিধিমালা করবে কিনা জানতে চান।

জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘বিষয়টি গুরুত্বপূর্ণ। ভুয়া সাংবাদিকতার কারণে সাধারণ মানুষসহ বিভিন্ন পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে ডিআরইউ, বিএফইউজে, ডিইউজে, ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ওনাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করছে মন্ত্রণালয়। তাদের পরামর্শ নিয়ে সাংবাদিকদের একটি তালিকা তৈরির চিন্তা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কারা সাংবাদিক হবেন, তা সরকার নির্ধারণ করে দিতে চায় না। এ বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে। সরকার বাক্‌স্বাধীনতায় বিশ্বাস করে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর