• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা

নিউজ ডেস্ক || -নজর ডট কম
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫১

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত হত্যাসহ মোট ৬৭৩টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, এর মধ্যে ৪৫৭টিই হত্যার অভিযোগ।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ইতোমধ্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

এরই মধ্যে ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে ওই ই-মেইলের সঙ্গে তার কোনো অনুমতিপত্র ছিল না। এই প্রেক্ষাপটে তার বিরুদ্ধে থাকা মামলা, মৃত্যুদণ্ড এবং দেশে ফিরিয়ে আনার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

চলতি বছরের ১৩ জানুয়ারি এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ট্রাইব্যুনালের আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে আপিল করার বাধ্যবাধকতা থাকলেও শেখ হাসিনা নির্দিষ্ট সময়ে কোনো আপিল করেননি। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, আইনি মেয়াদের সময় পার হয়ে যাওয়ায় তার আর আপিল করার সুযোগ নেই।

আদালতের নির্দেশ অনুযায়ী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বাংলাদেশে থাকা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও রায়ে উল্লেখ রয়েছে।

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির জন্য ২০২৫ সালের এপ্রিলে আবেদন করে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

পরবর্তীতে গত ২৭ আগস্ট জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের প্রস্তাব পাঠানো হয়েছে এবং ইন্টারপোলেও আবেদন বহাল রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আরও ছয়টি মামলা বর্তমানে বিচার প্রক্রিয়ায় রয়েছে। এর মধ্যে দুটি মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এবং চারটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। প্রতিটি মামলাতেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ আছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, শেখ হাসিনার বিরুদ্ধে জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানা সক্রিয় রয়েছে এবং তিনি দেশে ফেরামাত্রই তা কার্যকর করে বিচারের মুখোমুখি করা হবে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর