• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি! এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম এসিল্যান্ডের রহস্যময় ফেসবুক পোস্ট, ইউএনও বললেন ‘মানসিকভাবে অসুস্থ’ প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে, ফ্লাইট দ্বিগুণ, সব টিকিট শেষ তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণের দাবিমানববন্ধন

ইউএস-বাংলা এয়ারলাইনসে ফার্স্ট অফিসার নিয়োগ দেওয়া হবে

ডেস্ক রিপোর্ট: / ১৫ বার দেখেছে
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১৯:২৯  |  আপডেট: ৭ অক্টোবর ২০২৬, ১৯:২৯

সিপিএলধারীদের আর্ট -৭২ উড়োজাহাজের ফাস্ট অফিসার হিসেবে ক্যারিয়ার শুরুর সুযোগ দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। ‘ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং)’ পদে ফ্লাইট অপারেশনস বিভাগে এ নিয়োগ দেওয়া হবে।

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে। এ ছাড়া জিসিই ও লেভেল ও এ লেভেল অথবা আইবি এমওয়াইপি ও ডিপিতে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে।

প্রার্থীর কোনো স্বীকৃত ফ্লাইট স্কুল থেকে সিপিএল (এ) লাইসেন্স ও ইনস্ট্রুমেন্ট রেটিং (আইআর) থাকতে হবে। সিএএবি লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াধীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে।

সিএএবি অনুমোদিত মেডিকেল অ্যাসেসরের ইস্যু করা বৈধ ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় ন্যূনতম ইএলপি লেভেল-৪ অর্জন করতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ অথবা সংশোধিত ৬/৬ হতে হবে।

প্রার্থীর কোনো ফৌজদারি রেকর্ড থাকা যাবে না এবং তাকে অধূমপায়ী হতে হবে। গত দুই বছরে কোনো গুরুতর ঘটনা এবং গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না। সাঁতার জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আগামী ৩০ অক্টোবর ২০২৬-এর মধ্যে pilotjobs@usbair.com ঠিকানায় ই-মেইল করতে হবে। শুধু বাছাই করা প্রার্থীদের ঢাকার উত্তরায় অবস্থিত ইউএস-বাংলা এয়ারলাইনসের কার্যালয়ে স্পট অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে।

নিয়োগসংক্রান্ত বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর