• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
আধুনিকায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত ‘সবার আগে বাংলাদেশ’ ডা. জুবাইদা রহমান  বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান

আফগানিস্তানকে উড়িয়ে সিরিজ জিতল ভারত

স্পোর্টস ডেস্ক -নজর ডট কম
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৫

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রানবন্যার ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। আফগানিস্তানের ১৫৯ রান মাত্র ১৪.৫ ওভারে পেরিয়ে যায় স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত। টস জিতে ফিল্ডিং নেওয়া ভারত শুরুতেই আফগানিস্তানকে চাপে ফেলে। দ্বিতীয় ওভারে রাহমানউল্লাহ গুরবাজকে ৩ বলে শূন্য রানে ফেরান আর্শদীপ সিং। এরপর ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ আতাল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। ইব্রাহিম ৩৩ বলে ৩৭, দারবিশ রাসুলি ১৫ বলে ২৬, মোহাম্মদ নবী ১৪ বলে ২০ এবং রশিদ খান ১৬ বলে ২৮ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। ভারতের হয়ে নীতিশ কুমার রেড্ডি ৩ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। আর্শদীপ সিং নেন দুটি উইকেট। একটি করে উইকেট পান জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারত। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার উদ্বোধনী জুটিতে মাত্র ২৮ বলে আসে ৫০ রান। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৮২ রান তোলে ভারত। অভিষেক ১৯ বলে ৩৯ রান করে ফিরলেও এরপর আরও ভয়ংকর হয়ে ওঠেন অধিনায়ক স্যামসন। মাত্র ২২ বলে ৫৭ রান করেন তিনি, যেখানে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা। মাত্র ২০ বলেই ফিফটি পূর্ণ করেন স্যামসন। ৭.১ ওভারে দলীয় ১০০ রান পূর্ণ করার পর একই ওভারে তাকে ফেরান রশিদ খান। রশিদ পরে শ্রেয়াস আইয়ারকে ফিরিয়ে মোট তিন উইকেট নেন। তবে ততক্ষণে ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে। ইশান কিশান ২৩ বলে ৩৮ ও তিলক ভার্মা ১৪ বলে ১৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩১ বল হাতে রেখেই ৩ উইকেটে ১৬৩ রান করে ভারত।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর