• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
আধুনিকায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত ‘সবার আগে বাংলাদেশ’ ডা. জুবাইদা রহমান  বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক -নজর ডট কম
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৪

হারি ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রান করে ইংলিশরা। জবাবে ১৯ ওভারে ১৩৫ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের জয়ের মূল নায়ক অধিনায়ক হারি ব্রুক। মাত্র ৪৯ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ২৩২.৬৫। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। শ্রীলঙ্কার টস জিতে আগে বল করার সিদ্ধান্ত শুরুতেই ভুল প্রমাণিত হয়। জস বাটলার ও ব্রুকের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে ইংল্যান্ড। ২.১ ওভারে ৩১ রানে প্রথম উইকেট হারানোর পর মাত্র ২১ বলে দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন তারা। ৬.৬ ওভারেই দলীয় ১০০ রান পূর্ণ করে ইংল্যান্ড। বাটলার ৪৪ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাটে ছিল ৮ চার ও ৩ ছক্কা। ১২.১ ওভারে ১৫৯ রানে বাটলার ফিরলেও থামেনি ব্রুকের তাণ্ডব। মাত্র ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ইংলিশ অধিনায়ক। শেষ পর্যন্ত তার ব্যাটে ভর করেই ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ারপ্লের মধ্যেই ৩২ রানে তিন উইকেট হারায় তারা। দাসুন শানাকা ১৪ বলে ২৪ ও দুনিথ ভেল্লালাগে ২১ বলে ৩৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও তা বড় পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৯তম ওভারের শেষ বলে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বোলারদের মধ্যে অভিষিক্ত সনি বেকার ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। লিয়াম ডসন ও জেমি ওভারটন নেন দুটি করে উইকেট। ফলে বড় জয়ে সিরিজ শুরু করে ইংল্যান্ড।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর