• আজ- লোড হচ্ছে...

দেবহাটার মটরভ্যান গ্যারেজে চুরি

নজর ডট কম ডেস্ক / ৬ বার ভিজিট
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পলগাদা গ্রামে মটরভ্যান গ্যারেজে চুরির ঘটনা ঘটেছে। এতে লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে পলগদা গ্রামের সিরাজুলের মটরভ্যান গ্যারেজে দুর্বৃত্তরা প্রবেশ করে। এ সময় গ্যারেজ থেকে ভ্যানের নতুন ২৮টি ব্যাটারি, একটি নতুন মটরভ্যান এবং ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশসহ অন্যান্য মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পলগদা গ্রাম ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মৎস্যঘেরসহ বিভিন্ন স্থানে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। এর মধ্যে আবার অসহায় ও নিম্নআয়ের মানুষের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি জানিয়েছেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর