• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
আশাশুনির প্রতাপনগরে ভাসমান মসজিদ-সেতু কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার অভিযোগ এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান উন্নয়ন প্রকল্পে অযৌক্তিক ব্যয় ও মেয়াদ বাড়ানো বন্ধে কড়াকড়ি সাতক্ষীরার শ্যামনগরে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন রাতভর মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়? ক্যাটরিনার পাশে সালমান, নতুন আলোচনায় অভিনেতা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা অভিযান

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

নজর ডট কম ডেস্ক / ০ বার ভিজিট
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় প্রথমবারের মতো আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর নারী ও পুরুষ বিভাগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা পুলিশের আয়োজনে এ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নারী বিভাগের ফাইনালে সাতক্ষীরা সদর থানা দল দেবহাটা থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে পুরুষ বিভাগের ফাইনালে দেবহাটা থানা দল সাতক্ষীরা সদর থানা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক এড. রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা, জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশের সদস্য, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিরা।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর