• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি! এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম এসিল্যান্ডের রহস্যময় ফেসবুক পোস্ট, ইউএনও বললেন ‘মানসিকভাবে অসুস্থ’ প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে, ফ্লাইট দ্বিগুণ, সব টিকিট শেষ তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণের দাবিমানববন্ধন

সাত দল নিয়ে তৈরি হলো ‘সমমনা ইসলামী জোট’

নিউজ ডেস্ক / ১২ বার দেখেছে
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ২০:৪৫  |  আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ২০:৪৫

হেফাজতে ইসলামের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামে নতুন রাজনৈতিক জোট গঠন করেছে সাতটি ইসলামী দল। অন্য জোটে থাকা দলগুলো সেখান থেকে বেরিয়ে এসে এই নতুন প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার ব্যাপারে একমত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় সাতটি ইসলামী দলের বৈঠক শেষে এ তথ্য জানান হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান।

তিনি বলেন, ‘সমমনা ইসলামী দল’ প্ল্যাটফর্মে সাতটি ইসলামী দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। এর মধ্যে যেসব দল অন্য জোটে রয়েছে, তারাও সেই জোট ছেড়ে এই রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে সম্মত হয়েছে।

আগামী ৫ ডিসেম্বর সাত দলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

সাজিদুর রহমান আরও বলেন, দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে ভূমিকা রাখছে হেফাজতে ইসলাম। তবে সংগঠনটির নিজস্ব নির্দলীয় ভূমিকা অব্যাহত থাকবে।

জোটে অন্তর্ভুক্ত হয়েছে যে ৭টি ইসলামী দল:

রাজনীতিতে নিজেদের অবস্থান সুসংহত করতে এবং একযোগে কর্মসূচি পালনের উদ্দেশ্যে জোটভুক্ত হওয়া দলগুলো হলো: ১. ইসলামী আন্দোলন বাংলাদেশ ২. জমিয়তে উলামায়ে ইসলাম ৩. খেলাফত মজলিস ৪. বাংলাদেশ খেলাফত মজলিস ৫. বাংলাদেশ খেলাফত আন্দোলন ৬. ইসলামী ঐক্যজোট ৭. বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর