• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি! এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম এসিল্যান্ডের রহস্যময় ফেসবুক পোস্ট, ইউএনও বললেন ‘মানসিকভাবে অসুস্থ’ প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে, ফ্লাইট দ্বিগুণ, সব টিকিট শেষ তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণের দাবিমানববন্ধন

আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক / ১৫ বার দেখেছে
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ২০:৩২  |  আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ২০:৩২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন সামনে রেখে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিট।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের চতুর্থ তলার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সংগঠনটির সদস্যসচিব অ্যাডভোকেট আলহাজ মো. নুরুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।

উপস্থিত ছিলেন সাবেক সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু এবং সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল অ্যাডভোকেট ড. খান রবিউল ইসলাম সুইট।

আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট মোস্তফা জামান, অ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট ইমরান হোসেন শাওন, অ্যাডভোকেট শিহাব মাসুদ সাচ্চু, অ্যাডভোকেট জালাল, অ্যাডভোকেট আকরাম আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট শামীমা আক্তার মিঠু, অ্যাডভোকেট এস এম ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট খোরশেদ আলম ডালিম, অ্যাডভোকেট শাহাজান জাহাঙ্গীর, অ্যাডভোকেট এবাদুল হক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু, অ্যাডভোকেট শফিকুল আজম, অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া, অ্যাডভোকেট অমিত কুমার, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন, অ্যাডভোকেট পিয়াল, অ্যাডভোকেট সাবিহা খাতুন, অ্যাডভোকেট আলাউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও অ্যাডভোকেট মজিবরসহ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় শতাধিক আইনজীবী অংশ নেন।

সভায় জেলা আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কার্যক্রম ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ অক্টোবর সংশোধনপূর্বক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৭ অক্টোবর থেকে মনোনয়নপত্র সরবরাহ শুরু হবে এবং মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১ নভেম্বর। ৩ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী, ১৭ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৯ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর