• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি! এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম এসিল্যান্ডের রহস্যময় ফেসবুক পোস্ট, ইউএনও বললেন ‘মানসিকভাবে অসুস্থ’ প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে, ফ্লাইট দ্বিগুণ, সব টিকিট শেষ তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণের দাবিমানববন্ধন

সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবস পালনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক / ১৬ বার দেখেছে
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১৭:১২  |  আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ১৭:১২

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রবিবার (১৮ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মোঃ আরজু হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবির সাতক্ষীরা শাখার সভাপতি তৈয়েব হাসান শামসুজ্জামান।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল সাতক্ষীরা শাখার সভাপতি ফরিদা আক্তার বিউটি ও সাংগঠনিক সম্পাদক সালেহা হক কেয়া, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর আবু বক্কর।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শেখ জাকির হোসেন টিটু ও সাধারণ সম্পাদক মামুন উর রশীদ এবং সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বাবু।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক ও উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন সভায় উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় গৃহীতব্য বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। দিবসটি সুষ্ঠু ও যথাযথভাবে পালনের পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন খাতের প্রতিনিধিদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় দিবসটি উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সংশ্লিষ্টদের অংশগ্রহণের মধ্য দিয়ে সড়ক নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল করা এবংয নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর