• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি! এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম এসিল্যান্ডের রহস্যময় ফেসবুক পোস্ট, ইউএনও বললেন ‘মানসিকভাবে অসুস্থ’ প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে, ফ্লাইট দ্বিগুণ, সব টিকিট শেষ তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণের দাবিমানববন্ধন

দূর্গাপূজায় সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন: অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক / ২৮ বার দেখেছে
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১৯:৫৮  |  আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১৯:৫৮

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এরই অংশ হিসেবে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় অতি গুরুত্বপূর্ণ ও সীমান্তবর্তী ৫৮টি পূজা মণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল চারটায় সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।

পরিদর্শনকালে অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “সারাদেশে ধর্মীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বিজিবির প্রায় ১০ হাজার সদস্য বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের ৫৮ কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত মোট ২৯১টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও জানান, ২৯১টি মণ্ডপের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ও সীমান্তবর্তী ৫৮টি মণ্ডপে সরাসরি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ব্যাটালিয়ন সদরের তিন কিলোমিটার এলাকার ভেতরের একটি মণ্ডপও রয়েছে। বিজিবির মোট ১৬টি প্লাটুনের সদস্যরা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে এই দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিজিবি অধিনায়ক বলেন, “মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বেসামরিক প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সাথে নিবিড় সমন্বয় রেখে কাজ করছে বিজিবি। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারির পাশাপাশি নিবিড় টহল ও নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।”

লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান আরও জানান, গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের আওতাধীন প্রায় ২ হাজার বিজিবি সদস্য মোট ২৯২টি পূজা মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

সম্প্রীতি ও সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ বিশ্বের বুকে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। সকল স্তরের নাগরিক, মণ্ডপ কর্তৃপক্ষ, গণমাধ্যমকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এবারও শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর