• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
আজ শুরু ১০ বিশ্ববিদ্যালয়ের ট্রফি জয়ের লড়াই রপ্তানি বাড়লেও স্বস্তি নেই, পোশাক খাতে বাড়ছে অনিশ্চয়তা ঐতিহাসিক বন্ধুত্বকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে পারে তারেক রহমানের জাপান সফর ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি! এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম

সাতক্ষীরায় দুর্গোৎসব সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস: ডিআইজি রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক / ১৭ বার দেখেছে
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ২১:২৫  |  আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ২১:৩১

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে সাতক্ষীরায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা জেলা মন্দির (মায়েরবাড়ি) পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন। ডিআইজি মন্দিরের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং জেলা মন্দির সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কোথাও সন্দেহজনক তৎপরতা, গুজব কিংবা অপ্রীতিকর ঘটনা দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এ সময় সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, সাতক্ষীরা জেলায় শারদীয় দুর্গোৎসব সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপনে জেলা পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জি, সহ-সভাপতি সুভাষ ঘোষ, সাধারণ সম্পাদক নিত্যনন্দ আমিন, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার সাধু, সহ-সম্পাদক বলাই দে প্রমুখ।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর