• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
আজ শুরু ১০ বিশ্ববিদ্যালয়ের ট্রফি জয়ের লড়াই রপ্তানি বাড়লেও স্বস্তি নেই, পোশাক খাতে বাড়ছে অনিশ্চয়তা ঐতিহাসিক বন্ধুত্বকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে পারে তারেক রহমানের জাপান সফর ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি! এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম

সাতক্ষীরায় দুর্গোৎসব সর্বোচ্চ নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক / ২৫ বার দেখেছে
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১৯:৪৮  |  আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ২১:৩৮

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত সাতক্ষীরায় পূজামণ্ডপের দুর্গোৎসব সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

জেলার দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর, কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় মোট ৯১টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) ও সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পৃথকভাবে এসব এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায় ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে।

অন্যদিকে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় ৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৫ প্লাটুন বা ৩০০ বিজিবি সদস্য মোতায়েন করেছে। ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে আরও নয়টি পূজামণ্ডপ রয়েছে।

বিজিবি জানিয়েছে, দুর্গাপূজা চলাকালে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন।

এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ, যশোর রিজিয়নের আওতাধীন এলাকায় মোট ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন থেকে দায়িত্ব পালন করবেন।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এবং নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর