• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
আজ শুরু ১০ বিশ্ববিদ্যালয়ের ট্রফি জয়ের লড়াই রপ্তানি বাড়লেও স্বস্তি নেই, পোশাক খাতে বাড়ছে অনিশ্চয়তা ঐতিহাসিক বন্ধুত্বকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে পারে তারেক রহমানের জাপান সফর ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি! এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম

সীমান্তে ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস মাদক জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক / ১৬ বার দেখেছে
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ২০:০৫  |  আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ২০:০৫

জেলার সদর উপজেলার সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানকালে পাঁচশ’ গ্রাম পরিমান ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা শ্মশানঘাট নামক স্থান থেকে এ মাদক জব্দ করা হয়।

আজ বুধবার বিকালে বিজিবি’র সাতক্ষীরা বাটেলিয়নের ৩৩ (বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে বাংলাদেশে মাদকের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ঘোনা বিওপির একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার দাঁতভাঙ্গা শ্মশানঘাট নামক সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও সেখান থেকে পলিথিনের প্যাকেটে রক্ষিত ৫০০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস নামক মাদক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় দুইকোটি ৫০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, এ ঘটনায় সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে জব্দকৃত ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।
তিনি আরো জানান, বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর