• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
আজ শুরু ১০ বিশ্ববিদ্যালয়ের ট্রফি জয়ের লড়াই রপ্তানি বাড়লেও স্বস্তি নেই, পোশাক খাতে বাড়ছে অনিশ্চয়তা ঐতিহাসিক বন্ধুত্বকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে পারে তারেক রহমানের জাপান সফর ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি! এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম

সাবেক ২ সেনা কর্মকর্তা ডিবি হেফাজতে

নিউজ ডেস্ক / ১৭ বার দেখেছে
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১৫:২৮  |  আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ১৫:২৮

গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তাররা হলেন- লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ কুমার বড়ুয়া এবং লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা। এর আগে, রবিবার রাতে রাজধানীর পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

কাজী গুলশান আরার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও নানা কার্যক্রমে সহযোগিতার অভিযোগে দেবাশীষ কুমার বড়ুয়াকেও গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর