• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
আজ শুরু ১০ বিশ্ববিদ্যালয়ের ট্রফি জয়ের লড়াই রপ্তানি বাড়লেও স্বস্তি নেই, পোশাক খাতে বাড়ছে অনিশ্চয়তা ঐতিহাসিক বন্ধুত্বকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে পারে তারেক রহমানের জাপান সফর ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি! এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম

সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক / ১৪ বার দেখেছে
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ২০:২৩  |  আপডেট: ১১ অক্টোবর ২০২৬, ২০:২৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।

রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হয়। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে এ কর্মসূচি পালিত হয়। পরে বিকেলে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত করে সংগঠন দুটি।

অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকেরা ভোগান্তিতে পড়েন। অনেক পর্যটক সেখানে আটকা পড়েন। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

এদিকে, সাজেকে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং নতুন নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর